শনিবার, ৩০ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ২১:২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনকালে একেএম সলিম উল্যা সেলিম

বাংলাদেশপন্থী একমাত্র রাজনৈতিক দল বিএনপি

স্টাফ রিপোর্টার
বাংলাদেশপন্থী একমাত্র রাজনৈতিক দল বিএনপি

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম বলেন,

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আর স্বৈরাচারের প্রতিষ্ঠাতা শেখ মুজিব এদেশের স্বাধীনতা চায়নি। রাজাকার জামায়াতও বাংলাদেশ চায় না। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতা ঘোষণা করেছেন। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশপন্থী একমাত্র রাজনৈতিক দলই হচ্ছে বিএনপি।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

পৌর বিএনপির

সহ-সভাপতি আফজাল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।

সভায় চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ ও দেশের উন্নয়নে তার অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা সভাশেষে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। এতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং বিএনপির রাজনৈতিক আদর্শ ও দর্শন নিয়ে প্রকাশিত বিভিন্ন লেখকের বই প্রদর্শন এবং বিক্রি করা হয়।

ছবি ক্যাপশন- চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়