সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:৪৪

থানার পাশে বাড়ি, বুনেছিলেন স্বপ্ন

জীবনের প্রথম পরীক্ষাতেই বাজিমাত করলেন টগবগে যুবক শাহরিয়ার!

অনলাইন ডেস্ক
জীবনের প্রথম পরীক্ষাতেই বাজিমাত করলেন টগবগে যুবক শাহরিয়ার!

মাত্র ৫৬ টাকা খরচ করে বাংলাদেশ পুলিশে চাকরি স্বপ্নপূরণের নতুন দিগন্তে মেধা তালিকায় প্রথম

মাত্র ৫৬ টাকা খরচ করে বাংলাদেশ পুলিশে চাকরি পেয়ে স্বপ্নপূরণের নতুন দিগন্তে পা রাখলেন হাজীগঞ্জ উপজেলার ১৮ বছর বয়সী তরুণ শাহরিয়ার হাসান। এইচএসসিতে অধ্যয়নরত এই মেধাবী যুবক হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে জীবনের প্রথম বড়ো পরীক্ষাতেই সাফল্যের স্বাক্ষর (মেধা তালিকায় প্রথম) রেখে অর্জন করেছেন পুলিশের মতো মর্যাদাপূর্ণ সরকারি চাকরি

শাহরিয়ার হাসানের বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। তাঁর বাবা প্রবাসী, মা গৃহিণী। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি পরিবারের বড়ো, তথা আশা-ভরসার প্রতীক। পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার খবর পাওয়ার পর পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা

শাহরিয়ার জানান, ছোটবেলা থেকেই তাঁর বাড়ির পাশে হাজীগঞ্জ থানার পুলিশ সদস্যদের কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়েছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তাঁকে পুলিশের পেশার প্রতি আকৃষ্ট করেছে।

তিনি বলেন, পুলিশে চাকরি করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। ছোটবেলা থেকে পুলিশের কাজ দেখে বড়ো হয়েছি। মানুষের জন্যে কাজ করার সুযোগ রয়েছে বলেই এই পেশাকে ভালোবাসি। মহান আল্লাহর রহমতে আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এজন্যে আমি আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি এবং বাবা-মাসহ সকলের দোয়া কামনা করছি।

শাহরিয়ার আরও বলেন, পুলিশের চাকরির জন্যে কোনো প্রকার তদবির বা অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়নি। যোগ্যতা, মেধা, শারীরিক সক্ষমতাস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই তিনি সফল হয়েছেন। মাত্র ৫৬ টাকার আবেদন ফি দিয়েই সরকারি চাকরি পাওয়া সম্ভব হয়েছে, যা বর্তমান নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার উজ্জ্বল উদাহরণ।

স্থানীয়রা মনে করছেন, শাহরিয়ারের এই সাফল্য এলাকার তরুণ-তরুণীদের জন্যে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর অর্জন প্রমাণ করেছে, সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে সীমিত খরচেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া এই তরুণ এখন দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর বিশ্বাস, একজন আদর্শ পুলিশ সদস্য হিসেবে জনগণের আস্থা অর্জন করাই হবে তাঁর জীবনের সবচেয়ে বড়ো সাফল্য।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়