সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২০:২০

হুমায়ুন কবির টিপু রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি

প্রবীর চক্রবর্তী
হুমায়ুন কবির টিপু রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি
হুমায়ুন কবির টিপু

ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী রূপসা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এডহক)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হুমায়ুন কবির টিপু। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ (১০) ধারা অনুসারে নিচে উল্লেখিত ব্যক্তিগণের সমন্বয়ে এক স্মারকে ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্যে হুমায়ুন কবির টিপুকে সভাপতি করে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন : মো. মনির হোসেন (শিক্ষক প্রতিনিধি), মো. মাহবুবুর রহমান (অভিভাবক প্রতিনিধি) এবং পদাধিকার বলে প্রধান শিক্ষক।

সভাপতি হুমায়ুন কবির টিপু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি একজন উদ্যোক্তা হিসেবে ব্যবসা করে সফল হয়েছি। পাশাপাশি অন্যান্য ব্যবসাও করছি। লেখাপড়া করেছি, আমি জানি লেখাপড়ার মূল্য। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে আমি আগেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি, এখন নতুন করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কাজ করার আরো বৃহৎ পরিসর পেলাম। আশা করবো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট হবেন এবং আমাকে সহযোগিতা করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়