সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৬:৪২

উয়ারুক স্কুলের দায়িত্ব নিয়েই চমক দেখালেন সভাপতি আবু ইউসুফ

মো. মঈনুল ইসলাম কাজল
উয়ারুক স্কুলের দায়িত্ব নিয়েই চমক দেখালেন সভাপতি আবু ইউসুফ
উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ।

শাহরাস্তি উপজেলার উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিয়েই চমক দেখালেন সভাপতি আবু ইউসুফ রুপন । দায়িত্ব গ্রহণের পর শনিবার বিদ্যালয়ে প্রথম বারের মতো শুভেচ্ছা বিনিময় করতে আসলে শিক্ষকবৃন্দ তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় তিনি জানান, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্যে ৫ লাখ টাকা অনুমোদন হয়েছে। এছাড়াও বিদ্যালয়টিতে কলেজ শাখা চালুর ঘোষণা দেন তিনি। শিক্ষার্থীদের জন্যে সুখবর হিসেবে অচিরেই কারিগরি শাখা খোলার আশ্বাসও দেন তিনি।

শাহরাস্তি উপজেলার সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে। শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিদ্যালয়টির শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্যে হাজীগঞ্জ, চাঁদপুর ও কুমিল্লামুখী। বিদ্যালয়টিতে কলেজ শাখা চালু হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। পাশাপাশি উচ্চ শিক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা নিজেকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারবে। তাই এ সকল সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়