প্রকাশ : ২১ মে ২০২৬, ০১:৩৫
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় সেমিনার
মাননীয় প্রধানমন্ত্রী ভূমিসেবাকে আরো সহজ করতে বলেছেন
...............জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুরে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় 'অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম : দি চেঞ্জ ডেভলপমেন্ট এন্ড ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (২০ মে ২০২৬) দুপুর ২টায় চাঁদপুর জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বলেন, ভূমি সংক্রান্ত সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে ধারণা নিতে হবে৷ জমির নামজারির মাধ্যমে জমির মালিকানা অর্জন করা যায়। জনগণ সহজেই অনলাইনে ভূমি সেবা পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ভূমি সেবাকে আরো সহজ করার জন্যে বলেছেন।
সেমিনারে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা।
সেমিনারে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অন্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার ইউএনওবৃন্দ, সদর সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিসহ বিভিন্ন উপজেলার এসি ল্যান্ডবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টগণ অংশীজন।
ডিসিকে /এমজেডএইচ








