মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:০২

'সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয়ের প্রতি আমার কৃতজ্ঞতা'

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
'সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয়ের প্রতি আমার কৃতজ্ঞতা'

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জয়নাল আবেদিন জনু চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সাহেবের আন্তরিকতা, সহযোগিতা এবং ভালোবাসায় আমি আমার প্রাণের জায়গা স্টেডিয়াম তথা জেলা ক্রীড়া সংস্থায় সম্মানিত হয়েছি। সে জন্যে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। আমার প্রতি তাঁর এই আস্থা এবং বিশ্বাসের সম্মানটুকু রক্ষা করতে আমি সচেষ্ট থাকবো। আমাদের এমপি মানিক সাহেব একজন খেলাপাগল মানুষ। তিনিও একজন সেরা বাস্কেটবল খেলোয়াড়। ফুটবলও খেলতেন, তবে বাস্কেটবল খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন সফল। চাঁদপুর জেলার বাইরে অনেক জেলায় তিনি খেলেছেন। সেই কৃতী খেলোয়াড় শেখ ফরিদ আহম্মেদ মানিক সাহেব যেহেতু আমাকে জেলা ক্রীড়া সংস্থায় এনেছেন, নিশ্চয়ই তাঁর কিছু স্বপ্ন আছে চাঁদপুর স্টেডিয়াম এবং ক্রীড়াঙ্গন নিয়ে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তাঁর ইচ্ছা এবং স্বপ্ন বাস্তবায়নে।

উল্লেখ্য, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গত ১০ মে জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদন দেয়। এই কমিটির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক। আর সদস্য সচিব হয়েছেন একসময়ের কৃতী ফুটবলার, আশির দশকে চাঁদপুরের সেরা গোলকিপার জয়নাল আবেদিন জনু।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়