সোমবার, ১৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:১২

অসহায় পথনারীর ডাকে সাড়া দিলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
অসহায় পথনারীর ডাকে সাড়া দিলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর কর্মসূচিকে ঘিরে টানা ক'দিন কঠোর পরিশ্রম করে অনেকটাই ক্লান্ত চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। রোববার (১৭ মে ২০২৬) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে গিয়েছিলেন শারীরিক কিছু চেকআপ করাতে। ফেরার পথে এমপিকে দেখে অসহায় এক নারী তার দুঃখ-দুর্দশার কথা বলতে এগিয়ে আসলেন।সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তিনি। শুনলেন ওই পথনারীর কথা।দিলেন উপস্থিত আর্থিক সহায়তা। ছবিতে সেই দৃশ্যই দেখা যাচ্ছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়