প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১:০২
সাংবাদিক হাবিব খানের চোখের অপারেশন হয়েছে॥ দোয়া কামনা
অনলাইন ডেস্ক

চাঁদপুর প্রেসক্লাবের সদস্য, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আজীবন সদস্য ও দৈনিক আজকের দেশকণ্ঠ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান খান গত ১১ মে ২০২৬ (সোমবার) চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে তার চোখের অপারেশন করিয়েছেন। তিনি ডা. রাশেদুর রহমান তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। সাংবাদিক হাবিবুর রহমান খান সকলের কাছে তার সুস্থতার জন্যে দোয়া চেয়েছেন।








