শুক্রবার, ১৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:৩৩

সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউল আহসান টিটো আর বেঁচে নেই

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউল আহসান টিটো আর বেঁচে নেই

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার ও নির্দেশক, বর্ণচোরা নাট্য গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়াউল আহসান টিটো আর বেঁচে নেই। তিনি বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ভোর ৪টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ মাগরিব চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে চিশতিয়া মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জিয়াউল আহসান টিটো ছিলেন চাঁদপুরের বিশিষ্ট চিকিৎসক মরহুম ডা. আবুল খায়ের গোলদারের তৃতীয় ছেলে। তাঁর অকাল মৃত্যুতে চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রায় এক বছর পূর্বে তিনি তাঁর স্ত্রীকে অকালে হারান। তারপর তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তিনি হৃদরোগে আক্রান্ত হন। হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। তিনি কিডনিজনিত জটিলতায়ও ভুগছিলেন। অবশেষে দুটি কিডনী ড্যামেজ হয়ে গেলে ডায়ালাইসিস চলে। এরই মধ্যে তিনি পরপারে পাড়ি জমান।

জানাজা ও দাফন :

চাঁদপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম জিয়াউল আহসান টিটোর জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বাদ মাগরিব চিশতিয়া জামে মসজিদের সামনে (হাসান আলী হাইস্কুল মাঠ) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চিশতিয়া জামে মসজিদের ইমাম। জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পরিচালনা করেন বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। বক্তব্য রাখেন মরহুমের নিকটাত্মীয় বিএনপি নেতা জসিমউদদীন খান বাবুল। জানাজায় মরহুমের আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়