সোমবার, ১১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ২২:১২

চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৬-২৭ রোটাবর্ষের নেতৃত্ব ঘোষণা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৬-২৭ রোটাবর্ষের নেতৃত্ব ঘোষণা

চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৬-২০২৭ রোটারী বর্ষের নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) অনুষ্ঠিত এক বোর্ড সভায় ক্লাবের নতুন এ নেতৃত্ব নির্ধারণ করা হয়।

সভায় চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৬-২০২৭ রোটারী বর্ষের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রোটার‍্যাক্টর বেবীন্টন চন্দ্র দাস কিরণ এবং সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটার‍্যাক্টর রাইসান রাকিব।

বোর্ড সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৫-২০২৬ রোটারী বর্ষের আরসিসি রোটারিয়ান পিপি শাহেদুল হক মোর্শেদ, চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য রোটারিয়ান রেজাউল ইসলাম রকি, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান দেলোয়ার হোসেন সুমন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুর নাহার, পাস্ট প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর শাহজালাল লিটন, পাস্ট প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর এনামুল ইসলাম সাব্বির, পাস্ট প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর শাহারিয়ার খান হিমেল আইপিপি রোটার‌্যাক্টর কাজী আজিজুল হাকিম নাহিন, বর্তমান সভাপতি রো.আফজাল কাজী, সচিব রো. রাকিব খানসহ ক্লাবের অন্যান্য সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়