বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২০:৪০

জমইয়াতে হিযবুল্লাহর নেতা সাপদীর মাও. ইদ্রিস খানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
জমইয়াতে হিযবুল্লাহর নেতা সাপদীর মাও. ইদ্রিস খানের ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাপদী খান বাড়ি নিবাসী আলহাজ্ব মাও. মো. ইদ্রিস খান (৬৮) ওরফে সাপদীর হুজুর আর বেঁচে নেই। তিনি বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি......... রাজেউন)।

তিনি ছারছীনা সিলসিলার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও তালীমে তরিকত সম্পাদক ছিলেন। এছাড়া দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মৌলভী ও ঢালির ঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি নিজ বাড়িতে ছারছীনার মরহুম পীর ছাহেব শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এঁর নামে সাপদী মোহিব্বীয়া দীনিয়া মাদরাসা প্রতিষ্ঠাতা করেছেন। নিজ বাড়ির সামনে ওই মাদরাসা মাঠে মরহুমের জানাজা বৃহস্পতিবার রাত ১০টায়

অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর ইন্তেকালে জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম খান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়