বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:৩৬

শব্দদূষণবিরোধী অভিযানে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ১১ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
শব্দদূষণবিরোধী অভিযানে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ১১ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী শব্দদূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুরে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৫ মে ২০২৬) চাঁদপুর শহরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে আইদি পরিবহনের একটি এবং বোগদাদ পরিবহনের ৪টিসহ ৫টি বাসের বিরুদ্ধে মামলার মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এ সময় পরিবহণ চালকদের ভবিষ্যতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।অভিযানে চাঁদপুর জেলা পুলিশের সদস্য টিম উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর পরিবেশ রক্ষায় সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করে জানিয়েছে, তারা দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ছবি ক্যাপশন-

চাঁদপুরে শব্দদূষণ বিরোধী অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়