রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ মে ২০২৬, ২৩:২৮

চাঁদপুরে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

গণভোটের রায় মেনে নাও, নইলে গদি ছেড়ে দাও

--------জেলা জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

স্টাফ রিপোর্টার।।
গণভোটের রায় মেনে নাও, নইলে গদি ছেড়ে দাও
ক্যাপশন : গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার কর্তৃক জনগণের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের গণমিছিল শহর প্রদক্ষিণ করছে।

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট চাঁদপুর জেলার গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে সমাবেশশেষে একটি বিশাল গণবিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন ও গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্যে রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্যে। এ জন্যেই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তাই সময় থাকতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করুন। তিনি বলেন, গণভোটের রায় মেনে নাও নইলে গদি ছেড়ে দাও। জুলাই সনদ মানতে সরকারকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্যে সুফল আনে না। সরকার জুলাই সনদ বাস্তবায়নে যদি টালবাহানা করে তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের আমির অ্যাড. শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি নূরে আলমসহ অন্য নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থবিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিলো। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠী হ্যাঁ-এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি টালবাহানা শুরু করেছে। বিএনপি সরকার দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ বাহিনীকে দমন পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই এগারো দলীয় ঐক্যের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়