প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০:১৫
চাঁদপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ইউনিট কর্তৃক মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক গুলে জান্নাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক।
|আরো খবর
তিন দিনব্যাপী (২৬ হতে ২৮ এপ্রিল ২০২৬) প্রশিক্ষণে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
l








