প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২২:২৯
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুর জেলা কমান্ড যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এ উপলক্ষে
|আরো খবর
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে র্যালি বের করা হয়। র্যালিটি হাসান আলী হাই স্কুল মাঠের সম্মুখস্থ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকারে'র সামনে থেকে বের হয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মহিউদ্দিন রাসেল।
প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, বাসুদেব মজুমদার, আব্দুল হাই প্রমুখ ।
পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব নাজমুল হুদা নয়ন। চাঁদপুর জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচিতে অংশ নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একেএম বোরহানুল সুলতান, মহসিন উদ্দিন কিশোর, মো. তামিম, হুমায়ুন কবির, এসএম আব্দুল জলিল, মো. জাকির হোসেন, মো. হোসেন, মোহাম্মদ নূরে আলম, মাকসুদ আহমেদ, মো. জীবন, ফারহানা শিকদার, সামি আক্তার, সেলিনা বেগম, আমেনা খাতুন লিলি, রাশেদা মুন্নি, ফাতেমা বেগম, নার্গিস বেগম, ইমরান সরকার, জয়নাল খান, জুয়েল পাটোয়ারী, মো. মুসলিম খান, শাহবুদ্দিন খান, মোহাম্মদ মমিনুল হক, সুজন, ফারজানা নাসরিন, মো. আলাউদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, মো. আবু সালেহ, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাইফ হোসেন সাগর, মো. সালাউদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ। সবশেষে কেক কাটা হয়।








