শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২১:০৭

মহামায়া বাজার সড়কে যানজট সমস্যার কি সমাধান নেই?

জসীম উদ্দীন (হৃদয়)।।
মহামায়া বাজার সড়কে যানজট সমস্যার কি সমাধান নেই?

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুপাশ ঘেঁষে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অবস্থিত মহামায়া বাজার। প্রতিনিয়ত বাজার সড়কটিতে যানজট লেগেই থাকে। যানজটের কবলে পড়তে হচ্ছে স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের। কর্মজীবী ও বাজারে আসা ক্রেতাদের পোহাতে হচ্ছে বিড়ম্বনা। সেজন্যে বাজারে আসার আগ্রহ হারাচ্ছেন অনেক ক্রেতা। ফলে ক্রেতা সংকটে পড়তে হচ্ছে বাজারের ব্যবসায়ীদের। এর প্রভাবে লোকসান গুণতে হচ্ছে দোকানিদের। এমতাবস্থায় সচেতন মহল ও ব্যবসায়ীরা মনে করছেন, এই জনদুর্ভোগ কমাতে মহামায়া বাজারে ট্রাফিক ব্যবস্থা একান্ত প্রয়োজন। জনদুর্ভোগ ও যানজটের ফলে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

দেখা গেছে যে, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এই বাজারে এসে দীর্ঘ যানজটের কবলে পড়ে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে। যত্রতত্র ব্যাটারিচালিত অটোবাইক, সিএনজি অটোরিকশা রেখে রাস্তাকে সংকীর্ণ থেকে আরও সংকীর্ণতর করে ফেলা হচ্ছে। রাস্তার পাশে স্থায়ী দোকান তুলে এবং অস্থায়ী দোকান ও হকার বসে যানজটকে আরও বেশি তীব্র করছে। এতে রাস্তার স্বাভাবিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে মহামায়া বাজারে ট্রাফিক ব্যবস্থা চালু করা সময়ের দাবি বলে মনে করেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়