প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৩:১৪
ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর সনদ, ক্রেস্ট ও সম্মানী বিতরণ অনুষ্ঠান

চাঁদপুরের প্রাথমিক শিক্ষার্থীদের মেধা উন্নয়নের লক্ষ্যে ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর সনদ, ক্রেস্ট ও সম্মানী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।
|আরো খবর
অনুষ্ঠানে জানানো হয়, চাঁদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা তালিকায় স্থান পাওয়া ২৩০ জন শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদ ও সম্মানী প্রদান করা হয়।
ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি বাবুল চন্দ্র দেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক কারিকুলাম ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মো. আইয়ুব খান। তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মোস্তফা ফারুক, মো. রকিবুল হাসান, মো. সোহাগ হোসেন, মো. সুলতান আহমেদ, মো. মনির হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, মো. সোহরাব হোসেন, মো. জাহাঙ্গীর আলম,
সাংবাদিক
আশিক খান,
বিজয় নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক, তরুণ সমাজসেবক ফাহিম খান ইকবাল খানসহ সুধীজন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি পরিচালকদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও সম্মানী তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।








