শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২১:৩১

বাড়ৈগাঁও-চাপাতলী যুব সমাজের মাদকবিরোধী হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল

তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক

------জেলা বিএনপির সদস্য ডা. সরকার মাহবুব আহমেদ শামীম

রেদওয়ান আহমেদ জাকির
তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক

চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। মাদক যুবসমাজকে ধ্বংস করে দেয় এবং একটি পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে গ্রামেগঞ্জে মাদকের ছড়াছড়ি। আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক। এতে দেশ ও সমাজ উপকৃত হবে। তরুণদের উদ্যোগে এমন আয়োজন আনন্দের বিষয়। খেলাধুলা তরুণদের খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে।

তিনি আরো বলেন, জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদককে না বলি, সুস্থ সুন্দর যুবসমাজ গড়ি। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা। এটি একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব হবে বলে অনেকেই মনে করেন।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার চরপয়ালী হাইস্কুল মাঠে বাড়ৈগাঁও-চাপাতলী যুবসমাজের আয়োজনে মাদকবিরোধী হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, চাঁদপুর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও মতলব পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনির হোসেন ফরাজী, ৩নং খাদেরগাঁও ইউপি সদস্য আব্দুল মতিন প্রধান, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরে আলম মিয়াজী, সদস্য সচিব মো. শাহাদাত হোসেন অভি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত ইমাম, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইদ্রিস সরকার মুন্না, যুবদল নেতা রনি প্রধান, মামুন প্রধান, জাকির প্রধান, জামাল প্রধান, অ্যাড. রাশেদ মামুন, ইসমাইল হোসেন, উজ্জ্বল প্রধান, ছাত্রদল নেতা মানিক রেজা, ফয়সাল রাজা, আহমেদ মুসা, আব্দুল্লাহ প্রমুখ। খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন মতলবের ধারাভাষ্যকার মো. ফয়সাল আহমেদ।

মেগা ফাইনাল ফুটবল ম্যাচে নারায়ণপুর উইন সূর্যোদয় ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চাঁদপুর একুশে ক্লাব জয়লাভ করে। খেলার প্রথমার্ধে চাঁদপুর একুশে ক্লাব একটি গোল করে এগিয়ে যায়। ওই গোলেই একুশে ক্লাব জয়লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়