বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২১:২২

মতলবগঞ্জ পাইলট বালিকা উবির বার্ষিক মিলাদ ও দোয়া

রেদওয়ান আহমেদ জাকির
মতলবগঞ্জ পাইলট বালিকা উবির বার্ষিক মিলাদ ও দোয়া

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম। তিনি পরীক্ষার্থীদের সফলতার জন্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, বিগত বছরের তুলনায় এবারের পরীক্ষা ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে। নকল তো দূরের কথা, কোনো ধরনের সাদা কাগজও সাথে রাখতে পারবে না। প্রত্যেকটি পরীক্ষা কক্ষ থাকবে সিসি ক্যামেরার আওতাভুক্ত। তবে শিক্ষার্থীদের অভয় দিয়ে তিনি আরো বলেন, এবারের পরীক্ষা কেন্দ্রের পরিবেশ থাকবে অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি। লেখাপড়া জানা থাকলে পরীক্ষার্থীদের জন্যে কোনো ভয় এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকল পরীক্ষার্থীর জন্যে শুভ কামনা রইলো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে এবং দশম শ্রেণির শিক্ষার্থী রাজন্না সাহা ও নবম শ্রেণির শিক্ষার্থী নবনীতা সাহার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন, মতলব পৌর যুবদলের আহ্বায়ক ও অত্র বিদ্যালয়ের সাবেক সদস্য মজিবুর রহমান সরকার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কবির হোসেন এবং সাবেক সদস্য, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়