প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৩৫
জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমকে ক্লীন চাঁদপুরের শুভেচ্ছা

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিমকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লীন চাঁদপুরের নেতৃবৃন্দ।
|আরো খবর
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে
ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক শেখ মনজুরুল কাদের সোহেলসহ নেতৃবৃন্দ তাঁকে এ শুভেচ্ছা জানান।
এ সময় জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে শোকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি। জেলার উন্নয়নে আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই।
ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। আমরা চাই নবনিযুক্ত প্রশাসকের সাথে থেকে চাঁদপুর জেলা শহরটি পরিষ্কার করে রাখতে। আমরা চাঁদপুরকে সুন্দরভাবে সাজাতে চাই।








