শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৬:২৮

বাবাকে ডাক্তার দেখানো হলো না

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর

বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। একই ঘটনায় আবুল হাসেম (৬০) নামে নিহত শিক্ষার্থীর বাবা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুুর আঞ্চলিক সড়কে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে এবং চাঁদপুর সরকারি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, দ্রুতগামী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রাকিব হোসেন (২১)কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা আবুল হাসেম চিকিৎসাধীন রয়েছে।

মৃত রাকিবের সাথে কলেজ পড়ুয়া বন্ধু মো. রাসেল হোসেন বলেন, রাকিব হোসেন তার বাবার চোখের চিকিৎসার জন্যে ডাক্তার দেখাতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, রাকিব হোসেনের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার অটোরিকশা জব্দ করা হয়েছে। অজ্ঞাত সিএনজি চালক পালিয়ে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়