বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২০:৫০

ফরিদগঞ্জে পুকুর দখল করে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ

পুলিশের হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ

এমরান হোসেন লিটন
পুলিশের হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ
ফরিদগঞ্জে পুকুর দখল করে মাটি কেটে নিয়ে যাচ্ছে ভূমি দস্যু।

ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়নের সোনাচৌ মৌজায় আদালতের রায়ে মালিকানা পাওয়া পুকুর জোরপূর্বক দখল করে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে একদল কথিত ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কালাম আজাদ (৫৫) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা বন্ধ করে দেয়।

অভিযোগের আলোকে জানা যায়, আবুল কালাম আজাদসহ মোট ৫৫ জন ব্যক্তি ১৯৬৯ সালে বায়না এবং ১৯৭২ সালে লিখিত চুক্তির মাধ্যমে উল্লেখিত পুকুরের সম্পত্তি ক্রয় করেন। তৎকালীন মালিক শ্রী গোপাল কৃষ্ণ এই সম্পত্তির দখল বুঝিয়ে দিলে তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় দলিল রেজিস্ট্রি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে ১৯৭৭ সালে হাইমচর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৯৯৫ সালে আদালত বাদীপক্ষের পক্ষে রায় প্রদান করেন, যা পরবর্তীতে উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতেও বহাল থাকে। সর্বশেষ ২০১৮ সালে আদালতের নির্দেশে উল্লেখিত জমি ৫৫ জনের নামে সাফকবালা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি সম্পন্ন হয়। কিন্তু অভিযোগকারী আবুল কালাম আজাদ কর্তৃক অভিযোগ রয়েছে, এলাকার আবু জাফর কারী, মো. সিদ্দিক কারী ও মো. শাকিল কারী সহ আরও অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি দল দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ গংয়ের কিছু সম্পত্তি জোরপূর্বক দখল করতে চায়। তার অংশবিশেষ হিসেবেই গত ক'দিন যাবত তারা ১৫-২০ জন আবুল কালাম আজাদ গংয়ের একটি পুকুর দখলে নিয়ে ভেকু মেশিন ব্যবহার করে ওই পুকুর থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। সর্বশেষ ঘটনাতেও তারা ভেকু মেশিনের মাধ্যমে বিপুল পরিমাণ মাটি কেটে ট্রাকে করে বিভিন্ন ব্রিক ফিল্ডে সরিয়ে নেয়, এতে করে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আবুল কালাম আজাদ গং। তারা জানান, এ বিষয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখায়। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ফরিদগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন। তিনি আরও বলেন “দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা জমির মালিকানা পেয়েছি। কিন্তু এখনও একটি চক্র জোরপূর্বক আমাদের জমি দখল করে নিয়ে যেতে চায় এবং আমাদের সম্পত্তি থেকে মাটি কেটে নিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা চাই। ভুক্তভোগীদের মধ্যে অন্যান্য সদস্যও দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ এবং তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে ছিদ্দিক কারী উপযুক্ত কোনো কাগজপত্র দেখাতে না পারলেও তিনি বলেন, এই সম্পত্তির ক্রয় সূত্রে মালিক তারা। বাদীপক্ষ যা কিছু বলছে তা সত্য নয় বলে তিনি জানান।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এস আই মাসুদ বলেন, অভিযোগের আলোকে ঘটনাস্থলে গিয়েছি এবং মাটিকাটা বন্ধ করে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত মাটি না কাটার জন্যে নির্দেশ প্রদান করেছেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়