মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৯:৪১

অ্যাড. সলিম উল্যার শোকরিয়া ও কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার
অ্যাড. সলিম উল্যার শোকরিয়া ও কৃতজ্ঞতা

জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া এবং বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম।

এক বিবৃতিতে তিনি বলেন, দলীয় হাইকমান্ডের প্রতি আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্যে নতুন চ্যালেঞ্জ। জেলাবাসী এবং দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা নিয়ে স্বচ্ছতা ও সততার সাথে জনকল্যাণে কাজ করতে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। জেলা পরিষদের মাধ্যমে চাঁদপুরের উন্নয়নকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টা ও ভালোবাসা কামনা করেছেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিজ্ঞ আইনজীবী একেএম সলিম উল্যাহ সেলিম চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং তাঁর ক্লিন ইমেজের জন্যে পরিচিত। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলের সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছেন।

অ্যাড. সলিম উল্যা সেলিম ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ৫টি আসনে দলের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্রদল ও যুবদল থেকে উঠে আসা চাঁদপুরের বিএনপিতে অ্যাড. সলিম উল্যা সেলিম নেতাকর্মীদের কাছে এবং সকল মহলে অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত রাজনৈতিক নেতা। জেলা পরিষদ আইনের আওতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়