মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৫:৪৪

এ কে এম সলিম উল্যা সেলিমই চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক

এ কে এম সলিম উল্যা সেলিমই চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক
উজ্জ্বল হোসাইন

প্রবল গুঞ্জন পুরোপুরি সত্যই হলো। চাঁদপুর জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী, মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক, প্রগতিশীল ব্যক্তত্ব অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম চাঁদপুর জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) মধ্যাহ্নে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন

(নম্বর : ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.১১.৪৯০)-এ ১৪টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এতে ১৩ নম্বর ক্রমে জনাব এ কে এম সলিম উল্যা সেলিমের নামটি রয়েছে। প্রজ্ঞাপনে লিখা রয়েছে, 'জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪'-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগকৃত প্রশাসকগণ জেলা পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়