মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২২:৫১

কচুয়ায় প্রবাসী বেলায়েত হোসেনের পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

কচুয়ায় প্রবাসী বেলায়েত হোসেনের পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন
কবির হোসেন মিজি

কচুয়া উপজেলার জগতপুর গ্রামের ওমান প্রবাসী মো. বেলায়েত হোসেনের পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।

জগতপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী প্রবাসী মো. বেলায়েত হোসেন জানান, তার পরিবারসহ দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব মৌজার আরএস ১২৩, সিএস-১৬০নং খতিয়ানভুক্ত ৮০, ৮৪১, ৮৪২, ৮৪৩, ৮৪৪, ৮৪৫, ৮৪৬, ৮৪৭, ৮৪৮, ৯৬৩, ৯৬৪, ৯৮৭, ৯৮৮, ১২৯১, ১২৯৩, ১৩০৪ নং দাগের প্রায় ৫.৭৫ শতাংশ জমিতে বসবাস করছেন ও ভোগদখলে আছেন।

কিন্তু একই এলাকার মো. শফিকুর রহমান ও তার সহযোগী হাছান গং ১৯৯৮ সাল থেকে প্রবাসী বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়।

এসব মামলার মধ্যে কচুয়া সহকারী জজ আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্টের রিভিউ পর্যন্ত প্রতিটি ধাপেই বেলায়েত হোসেন গং বিজয়ী হন।

তারপরও প্রতিপক্ষরা থেমে না থেকে পুনরায় মামলা নং-২৭৫/২১ দায়ের করে এবং প্রবাসী বেলায়েত হোসেনের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রবাসী পরিবারকে এভাবে হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনের আয়োজন করে কচুয়া উপজেলার জগতপুর গ্রামের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে প্রবাসী বেলায়েত হোসেন, তার স্ত্রী এবং তার ছোট ভাইসহ তাদের স্ত্রীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপে দীর্ঘদিনের এই বিরোধের অবসান হবে এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়