প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২০:১১
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি' শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে শিশুদের মাঝে খাদ্য বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) সকালে চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসাদ্দেক হোসেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. সফিউদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার (শিক্ষা শাখা) মো. রহমত উল্লাহ। চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর রাশিদা আতিক রোজী, চাঁদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুন নাহার। উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান 'প্রত্যাশী'র চাঁদপুর জেলার সমন্বয়কারী সুমন কান্তি নাথ, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম, সহ-সভাপতি জনি চোকদারসহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ।








