রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৪:৪৩

চাঁদপুরের নূতন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

উজ্জ্বল হোসাইন
চাঁদপুরের নূতন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুরের নূতন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন  আহমেদ জিয়াউর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা কর্তৃক রোববার (২৯ মার্চ ২০২৬) জারিকৃত এক  প্রজ্ঞাপনে আহমেদ জিয়াউর রহমান সহ ১১ জেলা প্রশাসকের নূতন এ পদায়ন হয়েছে। আহমেদ জিয়াউর রহমান (১৬৩৪৯) বর্তমানে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত আছেন। জনস্বার্থে  এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম। প্রজ্ঞাপনটির স্মারক নং ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০১.২৫-১০২।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়