শনিবার, ২৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২০:২৭

শাহরাস্তিতে দুটি ফিলিং স্টেশনে প্রশাসনের নজরদারি

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে দুটি ফিলিং স্টেশনে প্রশাসনের নজরদারি

বর্তমান সময়ে জ্বালানি তেল নিয়ে সংকট ও হয়রানি বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরদারি বাড়ানো হয়েছে। শাহরাস্তি উপজেলার সুয়াপাড়া এলাকার হান্নান ফিলিং স্টেশন ও উয়ারুকের কাজী ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে পরিদর্শন করেন। এই সময়ে যমুনা ও মেঘনা ডিপো হতে অকটেন সরবরাহ না থাকায় ২৭ মার্চ দুপুর ১২টা থেকে হান্নান ফিলিং স্টেশন ও ২৪ মার্চ থেকে কাজী ফিলিং স্টেশনে বিক্রয়যোগ্য অকটেন সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে উভয় ফিলিং স্টেশনে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। সহকারী কমিশনার উভয় ফিলিং স্টেশনের স্টক রেজিস্টার অনুযায়ী যাচাই-বাছাই শেষে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহের সঠিকতা পেয়েছেন বলে জানান।

হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আ. হান্নান জানান, জ্বালানি তেল প্রাপ্তি সাপেক্ষে সরবরাহ নিশ্চিত করতে শতভাগ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনো প্রকার অবৈধ মজুদ অথবা খোলা বাজারে বিক্রি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের নজরদারি রয়েছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়