শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২১:২২

বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার।।
বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

হাইমচর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ আহমদ পাটওয়ারীসহ শিক্ষকবৃন্দ। বক্তৃতায় মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের অবদানের বিষয় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়। পরে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাকসুদ আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়