প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৯:২৪
৯০ দশকের মাঠ কাঁপানো ফুটবল প্রজন্ম বাবুরহাটের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

'নাড়ির টানে, নীড়ের পানে, সবুজ ঘাস আর ধূলির আহ্বানে জাগে উচ্ছ্বাস শত প্রাণে' এই মন্ত্রে উদ্দীপ্ত গোল্ডেন নাইনটিজ ও একুশের সংসদ এই দুটি দলের একটি প্রীতি ফুটবল ম্যাচ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রোববার (২২ মার্চ ২০২৬) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ ফুটবল ম্যাচে চাঁদপুরের বাবুরহাটের ৯০ দশকের ও এর পরবর্তী সময়ের সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ফুটবল ম্যাচটি উপভোগ করতে হাজার হাজার দর্শক সমবেত হয়। চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন সহ অত্র এলাকার বিশিষ্ট জনেরা ফুটবল ম্যাচটি উপভোগ করেন। ফুটবল ম্যাচ উপলক্ষে এ এলাকায় একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দলই জয়লাভ করে অর্থাৎ গোলশূন্য নিষ্পত্তি হয়।








