শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১৬:১১

ঘাসিপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঝিলে পানি প্রবেশের চেষ্টা

ঘাসিপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঝিলে পানি প্রবেশের চেষ্টা
সোহাঈদ খান জিয়া

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে চরবাগাদী পাম্প হাউস ( নানুপুর স্লুইস গেট) সংলগ্ন ঘাসিপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঝিলে পানি প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। এ নিয়ে এলাকার লোকজনের তোপের মুখে পড়ে শ্রমিকরা।

শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘাসিপুর উত্তর চরের মাছের ঝিল ইজারা নেয় বালিয়া ইউনিয়নের নাছির। তিনি ঝিলের মধ্যে পানি প্রবেশ করানোর জন্যে সিআইপি বেড়িবাঁধের ভেতরে থাকা চলাচলের সরকারি রাস্তা কেটে মাছের ঝিলে পানি প্রবেশ করানোর জন্যে শ্রমিক দিয়ে রাস্তা কাটা শুরু করে। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসলে তারা কাজ বন্ধ করে দেয়। খবর পেয়ে পাউবোর এসও ঘটনাস্থলে গিয়ে তা দেখে আসেন। এমনকি আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ব্যাপারে ঝিলের সভাপতি আমির হোসেন মিজি, সাধারণ সম্পাদক কুদ্দুস খান

ও ক্যাশিয়ার মোতালেব মিজি বলেন, সরকারি রাস্তা কেটে ঝিলের মধ্যে ইজারাদার পানি প্রবেশ করার জন্যে রাস্তা কাটা শুরু করে। খবর পেয়ে আমরাসহ এলাকার লোকজন মাটি কাটা বন্ধ করে দেই। এ স্থান দিয়ে ভেতরে পানি প্রবেশ করার এক পর্যায়ে রাস্তা ভেঙ্গে

পুরো ঘাসিপুর গ্রাম পানিতে ডুবে যাবে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করলে

অফিসার এসে সরজমিনে দেখে যান। এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।

এ ব্যাপারে এসও বলেন, সরকারি রাস্তা কাটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়