শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১৫:৩১

আলীগঞ্জে নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

কামরুজ্জামান টুটুল
আলীগঞ্জে নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেলে এ সেন্টারের উদ্বোধন করা হয়।

ডা. নজিবুল আলম মিয়াজীর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের সহকারী ইমাম। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি এবং নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের সমৃদ্ধি, পরিচালক ও চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইফাত শাহরিন ঐশীসহ ডা. মো. নজিবুল আলম মিয়াজী ও ডা. মো. আরিফুল হাসান।

এক প্রতিক্রিয়ায় ডা. নজিবুল আলম মিয়াজী বলেন, স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এখানে পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের ডায়াগনস্টিক সেবা সহ বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। অতীতে ভাড়া ভবনের কারণে আমরা গরিব রোগীদের ডিসকাউন্ট দিতে পারি নি। এখন নিজস্ব ভবনে হওয়ায় অসহায়, অসচ্ছল এবং গরিব রোগীদের কাছ থেকে স্বল্পমূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো’সহ সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে পারবো।

উদ্বোধনী অনুষ্ঠান, দোয়া ও ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের ম্যানেজার দুলাল মিয়া, সরকারি ম্যানেজার শাকিল আহমেদ ও সাংবাদিক মাইনুদ্দিন মিয়াজীসহ আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়