প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১২:১২
হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্টের পথশিশুদের নিয়ে ঈদ মেহেদী উৎসব

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে!-- এই প্রয়াসকে সামনে রেখে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট পথশিশুদের নিয়ে ঈদ মেহেদী উৎসব পালন করেছে।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) হাজীগঞ্জ বাজারে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পথশিশুদের ঈদের খুশিতে রাঙাতে এগিয়ে এসেছেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের নারী সদস্যরা। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের ছোঁয়া যেন প্রতিটি শিশুর মনে লাগে, সেই লক্ষ্যেই তারা পথশিশুদের হাতে পরম মমতায় মেহেদি পরিয়ে দেন হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।
যুব রেড ক্রিসেন্টের নারী সদস্যদের "ভালোবাসার ছোঁয়ায়" রঙিন হয়ে ওঠে শিশুদের কোমল হাতগুলো। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে এমন চওড়া হাসিই যেন ঈদের প্রকৃত সার্থকতা।
এ প্রসঙ্গে হাজিগঞ্জ যুব রেড ক্রিসেন্টের দলনেতা ইয়াসিন আরাফাত বলেন, আমরা হাজিগঞ্জ পথ শিশুদের ঈদের আনন্দ দেওয়ার সামান্য প্রয়াস চালিয়ে যাচ্ছি। আসন্ন ঈদ উপলক্ষে পথ শিশুদের মধ্যে আহার ও কাপড় দিতে না পারলেও ওদের মুখে হাসি ফুটাতে পাচ্ছি, এটাই হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্টের সার্থকতা।








