মঙ্গলবার, ১২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১২:১২

হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্টের পথশিশুদের নিয়ে ঈদ মেহেদী উৎসব

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্টের পথশিশুদের নিয়ে ঈদ মেহেদী উৎসব

'ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে' এই স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট পথশিশুদের নিয়ে ঈদ মেহেদী উৎসব পালন করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৬) হাজীগঞ্জ বাজারে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পথশিশুদের ঈদের খুশিতে রাঙাতে এগিয়ে এসেছেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের নারী সদস্যরা। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের ছোঁয়া যেন প্রতিটি শিশুর মনে লাগে, সেই লক্ষ্যেই তারা পথশিশুদের হাতে পরম মমতায় মেহেদী পরিয়ে দেন।

যুব রেড ক্রিসেন্টের নারী সদস্যদের 'ভালোবাসার ছোঁয়ায়' রঙিন হয়ে ওঠে শিশুদের কোমল হাতগুলো। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে এমন চওড়া হাসিই যেন ঈদের প্রকৃত সার্থকতা।

এ প্রসঙ্গে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্টের দলনেতা ইয়াসিন আরাফাত বলেন, আমরা হাজীগঞ্জের পথশিশুদের ঈদের আনন্দ দেওয়ার সামান্য প্রয়াস চালিয়ে যাচ্ছি। আসন্ন ঈদ উপলক্ষে পথশিশুদের মধ্যে আহার ও কাপড় দিতে না পারলেও ওদের মুখে হাসি ফোটাতে পারছি, এটাই হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্টের সার্থকতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়