বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৬:০৬

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হকের জানাজা ও দাফন সম্পন্ন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হকের জানাজা ও দাফন সম্পন্ন
আব্দুল্লাহ আল মামুন

চাঁদপুর-৩ আসনের সাবেক সাংসদ, দুবারের নির্বাচিত এমপি জননেতা জি এম ফজলুল হকের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১ টা ২৪ মিনিটে চাঁদপুর পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এ জানাজা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সর্বস্তরের সাধারণ মানুষের পাশাপাশি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের এমপি এমএ হান্নান ও চাঁদপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক সহ বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন। জানাজায় পরিবারের পক্ষ থেকে জিএম ফজলুল হকের বড়ো ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকো কান্না জড়িত কণ্ঠে উপস্থিত সকলের কাছে তার বাবার ভুল-ত্রুটি থাকলে ক্ষমা করার জন্যে ও ব্যক্তিগত কোনো দেনাপাওনা থাকলে তাকে অবহিত করার জন্যে অনুরোধ করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফারুক আহমেদ। জানাজার নামাজশেষে মরহুমের বাবুরহাটস্থ নিজ বাড়ি প্রাঙ্গণে তাঁকে সমাধিস্থ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়