প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:৫৩
শেখ ফরিদ আহমেদ মানিক এমপির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত চাঁদপুর-৩ (মতলব ও সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি এক শোক বার্তায় বলেন, আমরা গভীরভাবে শোকাহত। তাঁর ইন্তেকালে দেশ ও জাতি একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।
রাজনৈতিক জীবনে তিনি সততা, আদর্শ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর অবদান ও কর্মময় জীবন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।








