বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:৪৯

মতলবে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিল

মতলবে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিল
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতারপূর্ব আলোচনা সভায় প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ও মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. মো. শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল ইসলাম সোসাইটি প্রতিষ্ঠিত ও পরিচালিত মডেল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, মতলব-এর সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা পরিচালক ডা. সাইফা সেহেল নিশাত, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান খান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌরসভার সাবেক মেয়র মো. শাহ গিয়াস, ফাউন্ডেশনের সদস্য প্রফেসর ড. আ ন ম আহমদ উল্লাহ, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা এনসিপির আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিশান, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল আজম, মতলব সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক জিএম হাবিব খান, তরুণ ছাত্রনেতা মো. নাসির উদ্দিন, ক্রীড়া ব্যক্তিত্ব মো. হেলাল উদ্দিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ আব্দুর রহিম সরকার। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নাসির উল্লাহ।

এ সময় ফাউন্ডেশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়