বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:৪৭

মতলবের ধনারপাড়ে দারুল ইসলাম জামে মসজিদের সংস্কার পরবর্তী উদ্বোধন

মতলবের ধনারপাড়ে দারুল ইসলাম জামে মসজিদের সংস্কার পরবর্তী উদ্বোধন
রেদওয়ান আহমেদ জাকির

মতলব পৌরসভার দারুল ইসলাম সোসাইটি কমপ্লেক্সে দারুল ইসলাম জামে মসজিদের সংস্কার পরবর্তী উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে এ উপলক্ষে দারুল ইসলাম সোসাইটি কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ও মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মুন্সিগঞ্জের সমসপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রহিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সেক্রেটারি ও বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. মো. শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান, আদর্শ স্কুল মতলবের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেওয়ান মো. কবির হোসেন, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, ফাউন্ডেশনের সদস্য মো. শাহজালাল, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আবুল বাশার প্রমুখ।

পরে আনুষ্ঠানিকভাবে মসজিদের উদ্বোধন করা হয়। এ সময় পৌর এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়