প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৫:৫৬
চাঁদপুর পৌর এলাকার ৪৬০০ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মিজানুর রহমান
চাঁদপুর পৌর এলাকার ৪৬০০ দুস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে।২০২৫–২০২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) এ চাল বিতরণ শুরু হয়।
চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ঈদের আগে এ কর্মসূচির চাল সুন্দরভাবে বিতরণের জন্যে দায়িত্ব ও নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
চাঁদপুর পৌর পাঠাগারের সামনে ভিজিএফের চাল নিতে আসা পরিবারগুলোর ভিড় দেখা যায়।








