প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২২:৪১
শিলন্দিয়া গ্রামে ইফতার ও দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর খানের আয়োজনে শিলন্দিয়া গ্রামের ১৪নং ওয়ার্ড, চাঁদপুরে প্রায় পাঁচশ' লোকের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর খানের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়াতে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং যারা কবরবাসী হয়ে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানটি এলাকায় সকলের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে এবং সকলেই এ আয়োজনের প্রশংসা করেছেন।








