সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৯:৫৮

গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ ইসলামপুর গাছতলা দরবার শরীফের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) দরবার শরীফে কুতুবুল ইরশাদ খাজা আহমাদ শাহ (র.) মাজার মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দরবার শরীফের অন্যতম পরিচালক পীরজাদা মাওলানা খাজা জোবায়েরের সার্বিক তত্ত্বাবধানে বাদ আসর থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন ও মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য এবং শবে ক্বদরের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সদস্য সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ। উপস্থিত ছিলেন হাফেজ হাসান খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. মাসুদুর রহমান, হাফেজ নিশাত, শাকিল, নাছির, ফজলে রাব্বি, জুয়েল গাজীসহ বাগাদী ইউনিয়ন ও স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবশেষে দোয়া ও মুনাজাত করেন পীরজাদা মাওলানা খাজা জোবায়ের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়