প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২১:৫৯
কচুয়ায় শিক্ষামন্ত্রীর মায়ের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির মায়ের সুস্থতার জন্যে কচুয়ার ধামালুয়ায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) ওই গ্রামের বাসিন্দা অধ্যাপক খোরশেদ আলমের সার্বিক তত্ত্বাবধানে ধামালুয়া বড় বাড়ির উদ্যোগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
তাছাড়া ওই গ্রামের যারা বিগত দিনে মৃত্যুবরণ করে কবরবাসী হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং প্রবাসে বসবাসরতদের জন্যেও দোয়া করা হয়। বাদ আসর ধামালুয়া পূর্বপাড়া জামে মসজিদে সর্বসাধারণের অংশগ্রহণে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা জুন্নুনুর রশীদ।
পৌর যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান কামু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান, বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম বাবু, মসজিদের সেক্রেটারী আবদুল বারেকসহ এলাকার সর্বস্তরের জনগণ দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন।








