বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৯:৩৫

মতলবে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মতলব দক্ষিণে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানঘর।

মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানঘর পুড়ে গেছে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বেলা দুটার দিকে উপজেলার উপাদী ইউনিয়নের নওগাঁও পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ওইদিন প্রায় দুটার দিকে দুলাল গাজীর চায়ের দোকানঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় ৪৫ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে কনফেকশনারী, চায়ের দোকান ও অফিসঘরসহ ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক সেলিম মিয়াজী, দুলাল গাজী, মোস্তফা মিয়া, মো. মিজান বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের পাঁচটি দোকানঘর ও মালামাল পুড়ে গেছে। বউ বাচ্চা নিয়ে বাঁচার কোনো উপায় নেই। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৫টি দোকানঘর পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়