সোমবার, ০৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২২:২৫

মতলবে ফ্রেন্ডস জোন সোসাইটির কার্যকরী কমিটি গঠন

সভাপতি ফয়সাল সাধারণ সম্পাদক ইমতিয়াজ

রেদওয়ান আহমেদ জাকির।। '
মতলবে ফ্রেন্ডস জোন সোসাইটির কার্যকরী কমিটি গঠন

বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্যত্ব' এই স্লোগানে মতলবে ২০২১ সালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'ফ্রেন্ডস্ জোন সোসাইটি' প্রতিষ্ঠা লাভ করে। ফ্রেন্ডস্ জোন সোসাইটির ২০২৬-২০২৭ সালের জন্যে মো. ফয়সাল আহমেদকে সভাপতি, মোহাম্মদ ইমতিয়াজকে সাধারণ সম্পাদক ও মো. ফয়সাল খানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যের কার্ষকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ ২০২৬) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিশেষ সভায় সকলের সম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি এমএইচ মুন্না, সহ-সভাপতি মো. আশিকুর রহমান, রেহমান নাঈম, ফরহাদ শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসফিক মঈন, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মারুফ হোসেন, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব, অর্থ বিষয়ক সম্পাদক মো. হাসান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক তানু বিহান জুঁই, প্রচার সম্পাদক ত্বোহা কামাল, সহ-প্রচার সম্পাদক জুবায়ের খান মুন্না, তথ্য বিষয়ক সম্পাদক আনিকা তাসনিম, সহ-তথ্য বিষয়ক সম্পাদক তামিমা তামিম, ক্রীড়া সম্পাদক মো. উদয় হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক রোজিনা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বর্ষা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক হাসান জাহিন, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম তানভীর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জিলানী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিব ঢালী, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সিমরান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মিথিলা আক্তার, সম্মানিত সদস্য আল-আমিন হোসেন নিরব, সানজিদ মজুমদার, মুন্নী আক্তার, লিখন ঘোষ।

সংগঠনের সভাপতি মো. ফয়সাল আহমেদ বলেন, সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে সমাজের পিছিয়েপড়া মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, বন্যার্তদের সাহায্য, দুঃস্থ অসহায় মানুষদের বিবাহে আর্থিক সাহায্য, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, অসুস্থদের সহায়তা, ক্ষুধার্তদের খাবার ব্যবস্থা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়মিত করে আসছে।

সামনের দিনেও সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়