রবিবার, ০৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ২২:১৫

ঐতিহাসিক বদর দিবসে খেলাফত মজলিসের আলোচনা সভা

বদরের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে

-----মাওলানা খাজা আহমদ উল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি।।
বদরের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে খেলাফত মজলিস, চাঁদপুর শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহর শাখার সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা শাইখুল হাদীস মাওলানা খাজা আহমদ উল্লাহ। শাখা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিকী, জেলা সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি মাওলানা ইয়াসিন, জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা কবির আহমদ, শহর শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, হাফেজ মাওলানা ফয়েজ মুহাম্মদ হামেদ, যুব মজলিসের জেলা সেক্রেটারি আবু বকর খান, ছাত্র মজলিসের জেলা সভাপতি আব্দুল্লাহ সিয়াম, শহর সেক্রেটারি রাফিউর রহমান রাফি। বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ ছিলো সত্য ও মিথ্যার মধ্যে প্রথম সশস্ত্র মোকাবিলা, যেখানে স্বল্পসংখ্যক মুমিন বাহিনী মহান আল্লাহর সাহায্যে শক্তিশালী কুফরি শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করে। এই ঘটনা মুসলিম উম্মাহর জন্যে সাহস, ত্যাগ, ঈমানি দৃঢ়তা ও আল্লাহর ওপর পূর্ণ ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, মনির হোসেন শিপন, আবু সাফায়াত, আবু তাফহীম, সেলিম রেজা, মাওলানা নুরুল আমিন, জয়নাল আবেদিন, হেলাল উদ্দিন, হাফেজ মহিউদ্দিন, ইব্রাহিম নাহিদ, আব্দুল হামিদ গাজী, ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, সাব্বির আহমেদ, জহিরুল ইসলাম, নুরে আলম, ওমর ফারুক প্রমুখ।

বক্তারা আরও বলেন, বদরের শিক্ষা আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। সত্যের পক্ষে দৃঢ় অবস্থান, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সাহসিকতা এবং আল্লাহর উপর অবিচল আস্থা—এই তিনটি গুণই বদর দিবসের মূল বার্তা। বর্তমান সময়ে মুসলিম সমাজকে এই শিক্ষা ধারণ করে নৈতিকতা, ন্যায়বিচার ও আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা বলেন, মুসলিম উম্মাহর শক্তি নিহিত রয়েছে তাদের ঈমান, ঐক্য ও তাকওয়ার মধ্যে। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের ন্যায়বিচার, মানবিকতা ও শান্তির আদর্শ প্রতিষ্ঠার জন্যে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়