প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ২১:৩৮
মতলবের সাবেক প্রধান শিক্ষক মনোয়ারা খানমের দাফন সম্পন্ন

মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ সৈকত ও মেহেদী আহমেদ শাওনের মাতা নবকলস নিবাসী মনোয়ারা খানম শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম নামাজে জানাজা নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর উদ্দমদী পাটওয়ারী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমার জানাজায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, আল আমিন ক্রীড়া চক্রের কর্মকর্তা শিহাব উদ্দিন পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ আহমেদ বুলবুল মাস্টার, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র পারভেজ মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন প্রধান, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকিরসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, ফ্রেন্ডস ’৯৯ বন্ধু সংগঠন, সুধীজন ও মতলববাসী। মহান আল্লাহতায়ালা যেনো মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন--সেজন্যে সকলে দোয়া কামনা করেন।








