প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৯:৫৫
স্বাধীনতার মাসে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা
'স্বাধীনতার মাস মার্চ মাস'। এ প্রতিপাদ্যে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র, চাঁদপুর-এর আয়োজনে 'গানে-নাটকে মুক্তিযুদ্ধ' শীর্ষক আলোচনা সভা শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপ্রধানে অন্যান্যের মাঝে আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব আকরাম খান, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাড. আবুল কালাম সরকার, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা স্বজন সাহা, স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এমআর ইসলাম বাবু, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডাক্তার, চাঁদপুর লেখক পরিষদের সহ-সভাপতি ডা. মাসুদ হাসান, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি প্রশান্ত সরকার, সংগীত বিষয়ক সম্পাদক মো. শাহিন খান ও নাট্য সম্পাদক মোখলেছুর রহমান।
|আরো খবর
সভায় আলোচকগণ বলেন, গান-নাটক-সিনেমা সমাজ পরিবর্তনের অন্যতম সহায়ক শক্তি। প্রগতি ধারার শিল্প-সংস্কৃতি যারা করেন তারা অন্যায় করেন না, অবিচার করেন না, মব করেন না। শোষণের জিঞ্জির থেকে মুক্তির জন্যে মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার আন্দোলনের সূত্রপাত হয়। স্বাধীনতার সংগ্রামই মূলত মুক্তির সংগ্রাম। এ সংগ্রামের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের পটভূমি রচিত হয়। মুক্তিযুদ্ধের দিকে বাঙালি ধাবিত করতে গান-নাটক-সিনেমা, কবিতা ছিলো প্রাণশক্তি। মুক্তিযুদ্ধকে নিয়ে গেছে অনেক দূর। মূলত এগুলো ছিলো পথ নির্দেশক।
আলোচকগণ আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে সাংস্কৃতিক কাজ এগিয়ে নেয়াই আমাদের প্রধান কর্তব্য। তাই বিজ্ঞানকে ধারণ করতে হবে, সৃজনশীলতাকে ধারণ করতে হবে।








