রবিবার, ০৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৯:৩৪

ঐতিহাসিক বদর দিবসে জমইয়াতে হিযবুল্লাহর ইফতার মাহফিল

হক ও বাতিলের পার্থক্যে সংঘটিত যুদ্ধটির নামই ঐতিহাসিক বদর যুদ্ধ

.............. মাও. মো. সাইফুদ্দিন খন্দকার

স্টাফ রিপোর্টার।।
হক ও বাতিলের পার্থক্যে সংঘটিত যুদ্ধটির নামই ঐতিহাসিক বদর যুদ্ধ
ঐতিহাসিক বদর দিবসে জমইয়াতে হিযবুল্লাহর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেল ৫টায় চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে মির্জাপুর ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, বদরী সাহাবীগণের মর্যাদার কথা স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। হাদিসে কুদসিতে তাদের সবাইকে বেহেশতের সুসংবাদ প্রদান করা হয়েছে। হক ও বাতিলের মধ্যে পার্থক্য এবং ঈমানী শক্তির প্রকাশে সংঘটিত যুদ্ধটির নামই ঐতিহাসিক বদর যুদ্ধ। তিনি আরো বলেন, সাহাবায়ে কেরামের মর্তবা অনেক ঊর্ধ্বে। মহান আল্লাহ ও তার হাবিব (সা.) তাদের প্রতি সন্তুষ্ট। তাদের মর্যাদা কতো বেশি তা প্রকাশ করা কারো পক্ষে সম্ভব নয়। ১৭ রমজান বদর প্রান্তরে আনসার ও মুহাজিরীনের মাত্র ৩১৩ জন সাহাবী ঈমানের বলে বলীয়ান হয়ে অধিক কাফেরের বিপুল অস্ত্রশস্ত্র সজ্জিত বাহিনীকে পরাজিত করে। এই ঘটনা সেদিন সারাবিশ্বকে আতঙ্কিত করে দিয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সভাপতি মাও. মো. ফজলুল কবীর পাটওয়ারী, আইম্মায়ে হিযবুল্লাহ জেলা সহ-সাধারণ সম্পাদক মাও. আব্দুল্লাহ আল মামুন, বাগাদী আহমদীয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাও. মো. আব্দুল মান্নান, খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হাসান আলী ভূঁইয়া প্রমুখ।

সংগঠনের শহর শাখার সভাপতি মুফতি মো. জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসার ছাত্ররা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল পরিবেশন করেন এবং বরকতের জন্যে বদরের সাহাবাদের নাম তেলাওয়াত করেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়