শনিবার, ০৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০০:৩২

তিন গম্বুজবিশিষ্ট মহব্বত আলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ

তিন গম্বুজবিশিষ্ট মহব্বত আলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ
নুরুল ইসলাম ফরহাদ

ফরিদগঞ্জে হাতে গোণা শতবর্ষী ক'টি মসজিদের মধ্যে মহ্ববত আলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ অন্যতম। মহরম আলী খান জামে মসজিদ আর উক্ত মসজিদের ডিজাইন এবং সাইজ একই। শুধুমাত্র বয়সের পার্থক্য রয়েছে। মহব্বত আলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ ১৮৯৯ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। মসজিদটির প্রতিষ্ঠাতা মরহুম কামিন উদ্দিন পাটওয়ারী।

১২৭ বছর বয়সী মহব্বত আলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট। মূল ভবন ঠিক রেখে মসজিদকে বর্ধিত করা হয়েছে। এতে এখন প্রায় তিন গুণ মুসল্লি বসতে পারেন। ১৯৭৮ সালে মসজিদের দ্বিতীয় সংস্কার করা হয়। একই ডিজাইনের আরেকটি মসজিদ রয়েছে শোসাইরচর পাটওয়ারী বাড়িতে। এক গম্বুজ বিশিষ্ট আরেকটি মসজিদ রয়েছে ১৫নং রূপসা ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামে।

মহব্বত আলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদটির রয়েছে ৫ একর ভূমি। এই ভূমি ওয়াকফ্ করেন মরহুম চাঁদ মিয়া ও মহব্বত আলী পাটওয়ারী। রড সিমেন্টবিহীন মসজিদ নির্মাণ করা হয়েছে চুন সুরকি দিয়ে। মসজিদের সামনের অংশে আরেকটি ভবন করাতে এর মূল সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। কারুকার্য বলতে এখন তেমন একটি নেই। শুধুমাত্র তিনটি গম্বুজ দাঁড়িয়ে আছে পুরানো স্মৃতিকে আঁকড়ে ধরে।

১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালী গ্রামে মসজিদটি অবস্থিত। মসজিদের বর্তমান মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করছেন ওহিদুল্লাহ পাটওয়ারী। খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা এমদাদুল হক। মসজিদটিতে ৩০০ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়