মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২০:২৬

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে 'তারুণ্যের আলো' নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে 'তারুণ্যের আলো' নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর শহরের বাবুরহাটস্থ তারুণ্যের আলো সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) প্রেস ক্লাব মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সসয় প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আমি তোমাদের সংগঠনটি যাতে এগিয়ে যায় সে কামনা করছি। আমরা তোমাদের সংগঠনের পাশে আছি।

তারুণ্যের আলো একটি সামাজিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সমাজের নিম্ন শ্রেণির মানুষের সহায়তা করা, সমাজের সার্বিক উন্নয়নে কাজ করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখা। সংগঠনের নেতৃবৃন্দ প্রজেক্ট 'রমজানের হাসি' সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, তারুণ্যের আলো সংগঠনের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক তাসনিয়া তাসনু, সদস্য সৈকত, রায়হান, অনিক, আব্দুল্লাহ ও নাজিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুরের মেধাবী ও সেরা শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়